এখন পর্যন্ত তিনি অর্ধশতাধিকের বেশি নোবেলজয়ীর ছবি এঁকেছেন
প্রতিবছর অক্টোবর মাসে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের নাম ঘোষণার পর নোবেল কমিটির অফিশিয়াল ওয়েবসাইটে তাঁদের কোনো সাধারণ ছবি বা ক্যামেরা দিয়ে তোলা ছবি দেওয়া হয় না। এর পরিবর্তে তাঁদের সুন্দর একটি আঁকা ছবি প্রকাশ করা হয়।২০১২ সাল থেকে নোবেল বিজয়ীদের এই বিখ্যাত প্রতিকৃতিগুলো এঁকে আসছেন সুইডিশ শিল্পী নিকলাস এলমেহেড।
কেমন করে তিনি এই চমৎকার ছবিগুলো আঁকেন আর এর পেছনের গল্পটাই–বা কী, চলো জেনে নেওয়া যাক।বিজয়ীদের নাম ঘোষণার ঠিক কতক্ষণ আগে তাঁকে জানানো হয়, তা তিনি প্রকাশ করতে পারেন না। তবে বোঝাই যায়, কাজটা করতে হয় ভীষণ দ্রুত। কারণ, পুরস্কার ঘোষণার ঠিক সেই মুহূর্তেই তাঁর আঁকা ছবিগুলো প্রকাশ করা হয়। বলে রাখা ভালো, এগুলো ডিজিটাল ছবি নয়, হাতে আঁকা সত্যিকারের ক্যানভাস।
ছবিগুলো তিনি আঁকেন গাঢ় কালো কালি আর গোল্ড ফয়েল দিয়ে হাইলাইট করে।আঁকা ছবিগুলো স্টকহোমে নোবেল মিডিয়ার প্রধান কার্যালয়ের বিশেষ দেয়ালে আগের সব বিজয়ী ছবির পাশে রাখা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।