বাংলাদেশ ব্যাংক
ব্যাংক খাতের অর্থ লুটপাটের দায় থেকে রেহাই পাবে না কোনো সরকারই। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কারোরই তুলনা করা যাচ্ছে না। তখন সব ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে চরম ব্যর্থ ছিল বাংলাদেশ ব্যাংক। সে সময়ের সরকারের চাওয়া মেনে লুটপাটের সব ধরনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকার বেশি, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।
এই মোট খেলাপি ঋণের ৭২ শতাংশই দেশের মাত্র ১০টি ব্যাংকে কেন্দ্রীভূত। সব মিলিয়ে বিশ্বে এখন সর্বোচ্চ ঋণখেলাপির দেশ আমরা। এর দায় অবশ্যই বাংলাদেশ ব্যাংকের।সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলছেন, জনগণের অর্থ লুটপাট হয়েছে, আর সেই লুটপাটের টাকা জনগণকেই দিতে হবে। গভর্নর মোস্তাকুর রহমানের ভাষায়, জনগণকে জরিমানা দিতে হবে। এই জরিমানার একটি হিসাবও দিয়েছেন তিনি। অঙ্কটি বেশ বড়।
গত শনিবার এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দিতে হবে ধসে পড়া ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।