কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার কর্মক্ষেত্রে দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে বিশেষ করে চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের ওপর। এ অবস্থায় নতুন কর্মীদের দুটি দক্ষতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। দক্ষতা দুটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা (ক্রিটিক্যাল থিংকিং) এবং অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
সম্প্রতি সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা নায়ার বলেন, চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের নিশ্চিত করতে হবে যে তাঁরা সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার সক্ষমতা তৈরি করছেন। কারণ, কিছু দক্ষতার চাহিদা দ্রুত বদলালেও এমন কিছু কাজ রয়েছে, যা এখনো মানুষের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরশীল।জরিপে যা উঠে এসেছে—আইবিএমের এক জরিপে বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ কর্মকর্তা মনে করেন, এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।