ড্রাগনগাছ পরিচর্যায় ব্যস্ত মো. আবু হানিফ। ৪ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণের মধ্য কলাদী এলাকায়
ইউটিউব থেকে শিখে ২০২৪ সালে বাড়ির ছাদবাগান, বাড়ির আঙিনা ও জমি ইজারা নিয়ে ড্রাগন ফলের আবাদ করেন বিদেশফেরত মো. আবু হানিফ (৬২)। পরিবারের চাহিদা মিটিয়ে ড্রাগন বিক্রি করে বছরে তিনি এখন লক্ষাধিক টাকা আয় করছেন। এতে তাঁর সংসারে এসেছে সচ্ছলতা।স্থানীয় বাজারে হানিফের ড্রাগনের চাহিদাও বেশ। আশপাশের উপজেলায়ও যাচ্ছে তাঁর ড্রাগন। বাড়ির ছাদ ও বাড়ির আঙিনায় করা তাঁর ড্রাগনের বাগান আকর্ষণ করছে স্থানীয়দের। এ যেন এক টুকরো ‘ড্রাগনের রাজ্য’।
আশপাশের অনেকের কাছেই তিনি ‘ড্রাগন হানিফ’ নামেও পরিচিত। আবু হানিফের ড্রাগনের বাগান। ৪ অক্টোবর মতলব দক্ষিণের মধ্য কলাদী এলাকায়হানিফের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে। ওই গ্রামের হাজি মো. সুলতান আহম্মেদ প্রধানের ছেলে তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি দুই ছেলের বাবা। মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকায় তাঁর একতলা বাড়ি। ওই বাড়ির ছাদে ও বাড়ির আঙিনায় ড্রাগন ফলের বাগান রয়েছে তাঁর।
উপজেলার পৈলপাড়া এলাকায়ও জমি ইজারা নিয়ে ড্রাগন ফলের আবাদ করেছেন এ মৌসুমে।হানিফের ড্রাগনের বাগান নিয়ে কথা হয় মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পালের সঙ্গে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।