কক্সবাজার শহরের বাজারে বিক্রি হচ্ছে ইলিশের মত দেখতে চাপিলা মাছ
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।এমন সময় ইলিশের বিকল্প হতে পারে চাপিলা মাছ। কাছাকাছি স্বাদের এই মাছ। ইলিশের তুলনায় এর দাম বেশ কম। ছোট আকারের রুপালি চাপিলা মাছ কি ইলিশের বিকল্প হতে পারে?ইলিশ আর চাপিলা দূরের আত্মীয় নয়। দুটোই ক্লুপেইডি পরিবারের মাছ।
শরীর চ্যাপটা, গায়ে রুপালি আঁশ। তফাতটা আকারে। ইলিশ বড় হয়ে কেজি ছাড়ায়। চাপিলা বেশির ভাগ সময় হাতের তালুর সমান থাকে। ইলিশ সাগর থেকে নদীতে ডিম পাড়তে আসে। চাপিলা থাকে মিঠা পানিতেই। নদী, বিল, হাওর, কখনো বড় পুকুরেও একে পাওয়া সম্ভব। অঞ্চল বদলালে এর নামও বদলায়। কিন্তু চেহারা দেখে মানুষ ঠিকই চিনে ফেলে।স্বাদ আর কাঁটার হিসাবইলিশের স্বাদ নিয়ে বাঙালি তর্ক করে না। আগেই মেনে নেয়। এর তেলে আলাদা একটা ঘ্রাণ আছে।
শর্ষে-ইলিশ বা ভাপা ইলিশে তুমি তা টের পাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।