advertisement
advertisement

রেকর্ড ৭৮ গোল, ১ দিন পিছিয়ে মেসি, এমবাপ্পের ‘সেঞ্চুরি’—চ্যাম্পিয়নস লিগে যত রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
রেকর্ড ৭৮ গোল, ১ দিন পিছিয়ে মেসি, এমবাপ্পের ‘সেঞ্চুরি’—চ্যাম্পিয়নস লিগে যত রেকর্ড

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে

advertisement

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে শেষ হলো ‘ম্যাচ ডে ২’–এর খেলা। গত মঙ্গলবার ও বুধবার রাত মিলিয়ে এই ‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচ অনুষ্ঠিত হয়। দারুণ কিছু রেকর্ড হয়েছে এবার। আসুন জেনে নিই—৭৮‘ম্যাচ ডে২’-তে মোট ১৮ ম্যাচে ৭৮ গোল হয়েছে। চ্যাম্পিয়নস লিগে এক সপ্তাহের ম্যাচে (দুই দিনের সূচি মিলিয়ে) বা একটি ‘ম্যাচউইকে’ এটি সর্বোচ্চ গোলের রেকর্ড।

গত মৌসুমে ‘ম্যাচ ডে৩’-তে ১৮ ম্যাচে ৭১ গোলের রেকর্ড পেছনে পড়ল।১ দিন!গতকাল রাতে পিএসজির কাছে ৪-২ গোলে হারের ম্যাচে জোড়া গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৬০ ম্যাচে ৬১ গোল হলো নরওয়ে তারকার। প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৬০ গোলের কোটা ছুঁয়ে ফেললেন হলান্ড। ২৬ বছর ৮৫ দিন বয়সে রেকর্ডটি গড়ার পথে হলান্ড পেছনে ফেলেন লিওনেল মেসিকে (২৬ বছর ৮৬ দিন)।

১ দিনের ব্যবধান!দ্রুততম ৬০চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের দেখা পাওয়ায় দ্রুততম হলান্ড (৬০ ম্যাচে ৬১ গোল)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর