গলায় চমৎকার সোনার সীতাহার, চোকার ও ম্যাচিং গয়না; আর সেজেছেন কপালে নীল টিপ ও ঐতিহ্যবাহী সাজে।
কলকাতায় ইতিমধ্যেই পূজার ধুম। টালি তারকাদের সাজপোশাকেও স্পষ্ট এই উৎসবমুখর আমেজ। এথনিক লুকে ধরা দিয়েছেন সবাই। ছবির গল্পে তাঁদের লুকের বিস্তারিত জেনে আসি চলুন—গলায় চমৎকার সোনার সীতাহার, চোকার ও ম্যাচিং গয়না; আর সেজেছেন কপালে নীল টিপ ও ঐতিহ্যবাহী সাজে। সবুজ সিল্কের শাড়ি পরেছেন অভিনেত্রী ঊশসী রায়। শাড়ির পাড়ে রয়েছে উজ্জ্বল হলুদ ও সোনালি জরির কারুকাজ।
সঙ্গে ম্যাচিং সবুজ স্লিভলেস ব্লাউজ, কানে মানানসই স্টেটমেন্ট দুল আর চুলে খোঁপা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী পূজার সাজে ধরা দিয়েছেন তিনি।কালো-মেরুন নুডল-স্ট্র্যাপ কুর্তির সঙ্গে মেরুন ওড়না পরেছেন অভিনেত্রী তৃণা সাহা। কানে গোল্ডেন দুল আর হাতে চুড়িতে তাঁর সাজে ফুটে উঠেছে উৎসবের আমেজ। উজ্জ্বল ম্যাজেন্টা গোলাপি শাড়িতে উৎসবের আমেজ ছড়িয়েছেন অভিনেত্রী পাওলি দাম। এর সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে পান্না-সবুজ ব্লাউজ।
কানে বড় সোনালি চাঁদবালি, হাতে একগুচ্ছ চুড়ি—সব মিলিয়ে সাবেকি সাজে ধরা দিয়েছেন তিনি।স্বস্তিকা দত্ত তাঁর পূজার শুরুতেই বেছে নিয়েছেন পার্পল গ্ল্যাম লুক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।