advertisement
advertisement

ইহুদিদের আলাদা রাষ্ট্র না থাকলেই ভালো হতো বলা কে এই ইসরায়েলি রাবাই, কেন তিনি এমন বলছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
ইহুদিদের আলাদা রাষ্ট্র না থাকলেই ভালো হতো বলা কে এই ইসরায়েলি রাবাই, কেন তিনি এমন বলছেন

ইসরায়েলের দেগেল হাতোরাহ দলের আধ্যাত্মিক নেতা রাব্বি ডভ লান্দো

advertisement

জায়নবাদের কড়া সমালোচনা করে ইসরায়েলে তোলপাড় ফেলে দিয়েছেন দেশটির শীর্ষ কট্টরপন্থী ইহুদি ধর্মীয় নেতা ডভ লান্দো। সম্প্রতি তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৯৬ বছর বয়সী এই ধর্মীয় পণ্ডিতকে সেখানে বলতে শোনা যায়, জায়নবাদী আদর্শই ইহুদিদের জীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। ইসরায়েলের ইহুদিদের আলাদা কোনো রাষ্ট্র না থাকলেই বরং ভালো হতো। সামনে ইসরায়েলের জাতীয় নির্বাচন।

তার মাত্র কয়েক সপ্তাহ আগে লান্দোর এমন মন্তব্যে খেপেছেন দেশটির রাজনীতিকেরা। এবার নির্বাচনে কট্টরপন্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে। পরবর্তী সরকার গঠনের সমীকরণেও এই ধর্মীয় দলগুলোর অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ডভ লান্দোকে ইসরায়েলের লিথুয়ানিয়ান ধারার কট্টরপন্থী ইহুদি সম্প্রদায়ের মূল কাণ্ডারি মনে করা হয়। পোল্যান্ডে জন্ম নেওয়া এই নেতা লিথুয়ানিয়ান ধর্মীয় ঐতিহ্যে ভেতরে বড় হয়েছেন।

বনের ব্রাক শহরে ঐতিহ্যবাহী ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠান বা ‘ইয়েশিভা’র প্রধান তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর