advertisement
advertisement

বিশ্বকাপের প্রভাব, যুক্তরাষ্ট্রে বেড়েছে ৮৪ লাখ ফুটবলভক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বিশ্বকাপের প্রভাব, যুক্তরাষ্ট্রে বেড়েছে ৮৪ লাখ ফুটবলভক্ত

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন

advertisement

যে দেশে এত দিন ‘ফুটবল’ বলতেই মানুষ বুঝত ডিম্বাকৃতির বল নিয়ে গায়ে-গতরে ধাক্কাধাক্কির এনএফএল, সেই যুক্তরাষ্ট্রের চেনা মানচিত্রটা কি বদলে দিচ্ছে ২০২৬ বিশ্বকাপ? বিশ্বমঞ্চের উন্মাদনা কেটে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক বিশাল পরিবর্তনের ঢেউ। আমেরিকার হৃৎপিণ্ডে সকার যেন এখন নতুন এক ধূপের গন্ধ ছড়াচ্ছে।বাজার গবেষণাপ্রতিষ্ঠান নিলসেনের সাম্প্রতিক তথ্য তো সেই সাক্ষ্য দিচ্ছে।

এক বছর আগের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফুটবলভক্তের সংখ্যা ছিল ৬ কোটি ৬৮ লাখ। ২০২৬ সালের জুলাইয়ে এসে সেই অঙ্ক ছুঁয়েছে ৭ কোটি ৫২ লাখ। মাঝের ১২টা মাসে যোগ হয়েছেন নতুন ৮৪ লাখ মানুষ। ২০২২ সালের তুলনায় এই লাফ ২৭ শতাংশের। শুধু ঘরোয়া মেজর লিগ সকারের (এমএলএস) সমর্থকই বেড়েছে ১ কোটি ১৭ লাখ।উন্মাদনার আলো ক্লাব ফুটবলে কতটা পড়েছে, সেটা উঠে এসেছে প্রতিবেদনের অন্যান্য তথ্যে।

যুক্তরাষ্ট্রের টিভিতে এমএলএসের ফক্স চ্যানেলে প্রচারিত ম্যাচগুলোয় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের দর্শকসংখ্যা বেড়েছে ৫৫ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর