advertisement
advertisement

নতুন এআই মডেলে গতি, নাকি নিরাপত্তা, কোনটা আগে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
নতুন এআই মডেলে গতি, নাকি নিরাপত্তা, কোনটা আগে

নতুন এআই মডেল ব্যবহারের আগে কিছু বিষয় জেনে নিতে হবে

advertisement

ধরুন, সাব্বির (ছদ্মনাম) একজন ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার। কয়েক সপ্তাহ ধরে তিনি অপেক্ষা করছেন ওপেনএআইয়ের পরবর্তী বড় মডেলের জন্য। কারণ, শোনা যাচ্ছিল, এটি জটিল কাজ প্রায় একাই শেষ করে ফেলতে পারবে। গ্রাহকদের কাছে তিনি আগেভাগেই কথা দিয়ে রেখেছেন, অক্টোবরে নতুন টুল এলেই কাজের গতি দ্বিগুণ হবে।

তারপর একদিন সকালে ফোনে খবরের নোটিফিকেশন আসে, ‘কোম্পানি নিজেই মডেলটি বাতিল করে দিয়েছে।’ সাব্বির পর্দার দিকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।ঘটনাটা সত্যি। ২৮ সেপ্টেম্বর ওপেনএআই জানায়, তাদের পরিকল্পিত নতুন মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা তারা বাজারে ছাড়ছে না। নিরাপত্তা বিভাগের প্রধানের ভাষ্য অনুযায়ী, মডেলটি ‘মানদণ্ডের কাছাকাছি’ পৌঁছালেও পুরোপুরি উতরাতে পারেনি।

বিশেষ করে অনুমতির সীমার মধ্যে থাকা আর ব্যবহারকারীকে ঠিকঠাক জানানো যে সে কী কাজ করেছে, এই দুই জায়গায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর