advertisement
advertisement

ইরানে পরমাণু বোমা ব্যবহার না করলেও হামলা চালানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প, কী বোমা মারবেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ইরানে পরমাণু বোমা ব্যবহার না করলেও হামলা চালানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প, কী বোমা মারবেন তিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা প্রথমবারের মতো সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে নিকট–ভবিষ্যতে তাঁর প্রশাসন ‘মাদার অব অল বম্বস’—এমওএবি (সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা) নামে পরিচিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক বোমাটি প্রয়োগের চিন্তাভাবনা করছে।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন ট্রাম্প নাকচ করে দেননি।ডানপন্থী মার্কিন নিউজ সাইট ‘নিউজম্যাক্স’-এ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তাঁর নেই।

তবে তিনি স্পষ্ট করে জানান, বিধ্বংসী আকাশপথের অস্ত্র জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা মাদার অব অল বম্বস কোনো পারমাণবিক অস্ত্র নয়।ট্রাম্প নিউজম্যাক্সকে বলেন, ‘আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর