ইলা মিত্রের (১৮ অক্টোবর ১৯২৫–১৩ অক্টোবর ২০০২) ছবি অবলম্বনে
২০০৫ সালের ১৪ অক্টোবর ‘ফেরা হলো না রামচন্দ্রপুরে’ শিরোনামে ইলা মিত্রকে (১৮ অক্টোবর ১৯২৫–১৩ অক্টোবর ২০০২) নিয়ে আফজালুর রহমানের এ স্মৃতিগদ্যটি প্রকাশিত হয় প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। আজ ইলা মিত্রের জন্মদিনে লেখাটি অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্র ছিলেন আমার দেখা এক জীবন্ত বিস্ময়। অপরিমেয় শক্তি নিয়ে তিনি ভালোবেসেছিলেন মানুষকে।
জমিদার পরিবারের এই গৃহবধূ অবলীলায় শ্রেণিস্বার্থ ত্যাগ করে বৃহত্তর সাঁওতাল কৃষকদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য জীবন বাজি রেখে আন্দোলন সংঘটিত করেছেন। প্রতিক্রিয়াশীল রাষ্ট্রযন্ত্রের বর্বর পুলিশ বাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে দুই বছরের বেশি সময় তাঁকে অসুস্থ থাকতে হয়েছে। সে এমন অসুস্থতা, দুই বছর উঠে দাঁড়াতে পারেননি; কিন্তু মানুষের প্রতি অঙ্গীকার থেকে সরে দাঁড়াননি তিনি।
এই কিংবদন্তি নারীর সঙ্গে আমি দুই দফা মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।