advertisement
advertisement

খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ

advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা, গভর্নরের শাসন জারির পক্ষে সাফাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ।গতকাল শনিবার শাহবাজ বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

অন্যদিকে নওয়াজ বলেছেন, আরও অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয়’ থাকার অভিযোগ তুলে ১১ অক্টোবর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারিবিরোধীদের বিক্ষোভের মধ্যেই গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে এই পদক্ষেপ অনুমোদন পায়।শাহবাজ বলেন, জরুরি অবস্থা জারি এড়াতে কেন্দ্রীয় সরকার ‘শেষ চেষ্টা’ করেছিল।এ সময় শাহবাজ বিরোধীদের সঙ্গে সরকার ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) যৌথ প্রতিনিধিদলের কয়েক দফা আলোচনার কথা উল্লেখ করেন।৩ অক্টোবর দুই পক্ষের দ্বিতীয় দফার আলোচনা বেশ কয়েক ঘণ্টা ধরে চলে।

তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসনের অর্থ কী, চলতে পারে কত দিনশাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে টানা ৪৮ ঘণ্টা আলোচনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর