advertisement
advertisement

টাকা বেশি, গতি কম—পেসারদের নিয়ে দুশ্চিন্তা ব্রেট লির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
টাকা বেশি, গতি কম—পেসারদের নিয়ে দুশ্চিন্তা ব্রেট লির

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি

advertisement

ব্যাটসম্যানের কানের পাশ দিয়ে শিসের মতো শব্দ তুলে বল ছুটে যাবে, গতির ঝড়ে কেঁপে উঠবেন ব্যাটসম্যান—ফাস্ট বোলিংয়ের রোমাঞ্চ তো এখানেই। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল ছুড়তে পারা বোলারদের আলাদা কদরও তাই। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই গতির ঝড় কি ক্রমেই বিরল হয়ে উঠছে?অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লির আশঙ্কা কিন্তু তেমনই।

তাঁর অনুমান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপুল অর্থ আর দীর্ঘ ক্যারিয়ারের হিসাব কষতে গিয়ে পেসাররা হয়তো নিজেদের গতির লাগাম টেনে ধরছেন।উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে লি বলেছেন, এখন নিয়মিত ১৫০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল করতে পারেন, এমন বোলারের সংখ্যা কম। তরুণ পেসারদের মধ্যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির সীমা ছোঁয়ার চেষ্টা দেখতে চান তিনি। লির কথায়, ‘আমি চাই বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির সীমাকে চ্যালেঞ্জ করুক।

কিন্তু এখন তেমনটা দেখছি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর