advertisement
advertisement

নিষেধাজ্ঞার মধ্যেও বরিশালে প্রতিদিন ৪ কোটি টাকার ইলিশ বেচাকেনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞার মধ্যেও বরিশালে প্রতিদিন ৪ কোটি টাকার ইলিশ বেচাকেনা

নদী থেকে ধরা ইলিশ বিক্রির জন্য ঘাটে আনছেন জেলেরা। গত বুধবার সকালে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীসংলগ্ন জানপুর ঘাটে

advertisement

বরিশালের মেঘনা নদীতে একদিকে চলছে মা ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে দুর্গম চর ও মোহনায় দিনরাত চলছে ইলিশ শিকার। ছোট-বড় ইঞ্জিনচালিত অসংখ্য ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা ইলিশ ধরছেন। নদীর তীরের কয়েকটি ঘাটে নিলামে বিক্রি হচ্ছে এসব মাছ।

পরে স্পিডবোট ও ট্রলারে করে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বরিশালের হিজলার আটটি ঘাটে প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি টাকার ইলিশ কেনাবেচা হচ্ছে।

তাঁদের ভাষ্য, হিজলাকে কেন্দ্র করে মেঘনার এই অংশে নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ শিকার, কেনাবেচা ও পাচারের একটি বড় চক্র সক্রিয়।গত বুধবার সকালে হিজলার বাউশিয়া লঞ্চঘাট, পুরোনো হিজলা নদীর পাড়, দুর্গাপুর, হরিনাথপুর ও আবুপুর এলাকায় গিয়ে অস্থায়ীভাবে বসানো কয়েকটি হাটে ইলিশ বিক্রি হতে দেখা যায়।অভিযানে হামলা৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর