সম্পাদকীয়
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনা বাংলাদেশে সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের বেহাল নিরাপত্তাকে উন্মোচন করে দেয়। লুৎফুজ্জামান বেসরকারি আইপি টিভির প্রতিনিধি ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ পেজের মাধ্যমে স্থানীয় দুর্নীতি, মাদক পাচার ও অপকর্মের খবর প্রকাশ করতেন।
আরও উদ্বেগের বিষয় হচ্ছে, ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর ওপর আরেকবার হামলা করা হয়েছিল।বিচারহীনতার সংস্কৃতি কীভাবে দিন দিন অপরাধের মাত্রা বৃদ্ধি করে এবং অপরাধীদের আরও সাহসী করে তোলে, এ ঘটনা তারও প্রমাণ। বিচারহীনতার যে সংস্কৃতি বছরের পর বছর ধরে গড়ে উঠেছে, তারই চড়া মাশুল দিতে হলো লুৎফুজ্জামানকে।
অতীতেও দুর্গাপুরে একাধিক রোমহর্ষক হত্যাকাণ্ডের সুবিচার না হওয়ার যে অভিজ্ঞতা স্থানীয় ব্যক্তিদের রয়েছে, তা বিচারব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের আস্থা আরও কমিয়ে দেয়।বাংলাদেশে সংবাদকর্মী ও সাংবাদিকতার জন্য অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।