advertisement
advertisement

সারা দিন কোনো বিক্রি নাই, সন্ধ্যায় ৩৭টি, তবে...


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সারা দিন কোনো বিক্রি নাই, সন্ধ্যায় ৩৭টি, তবে...

‘স্নেহের বন্ধন’ সিনেমার পোস্টার

advertisement

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে দুটি বাংলাদেশি সিনেমা—‘স্নেহের বন্ধন’ ও ‘কাট–পিস’। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক–খরায় ভুগছে ছবি দুটি। প্রেক্ষাগৃহটির সন্ধ্যার একটি শোতে ‘স্নেহের বন্ধন’ সিনেমার ৩৭টি টিকিট বিক্রি হলেও এর মধ্যে ৩৫টিই কিনেছেন ছবিটির প্রচারণায় আসা প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থাৎ সাধারণ দর্শকের কাছ থেকে বিক্রি হয়েছে মাত্র দুটি টিকিট।

অন্যদিকে ‘কাট–পিস’ সিনেমার ওই দিন বিক্রি হয়েছে মাত্র আটটি টিকিট।লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, প্রথম দিনে সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে কোনো দর্শকই ছিলেন না। আজ শনিবার সন্ধ্যার আগপর্যন্ত ছবি দুটির দুটি প্রদর্শনীতেও একটি টিকিট বিক্রি হয়নি।`কাট-পিস' সিনেমার পোস্টার‘স্নেহের বন্ধন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান।

কামরুজ্জামান পরিচালিত ছবিটির প্রযোজক শাহ আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর