advertisement
advertisement

ডিম কাঁচা নাকি সেদ্ধ, কীভাবে বুঝবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ডিম কাঁচা নাকি সেদ্ধ, কীভাবে বুঝবেন

advertisement

ম্যাজিকের মধ্যেও বিজ্ঞান থাকে। মার্টিন গার্ডনারের লেখা সায়েন্স ম্যাজিক বইয়ে এ রকম অনেক মজার কৌশলের বর্ণনা আছে। যেমন, কেউ আপনাকে একটা ডিম দিয়ে জিজ্ঞেস করল, বলুন তো কাঁচা না সেদ্ধ? আপনি একটু নাড়া দিয়ে বোঝার চেষ্টা করবেন। কারণ, কাঁচা ডিমের ভেতরের কুসুম ও তার চারপাশের তরল অংশ নড়বে। তবে নিশ্চিতভাবে জানতে হলে ডিমটি কোনো শক্ত তলের ওপর রেখে ঘোরাতে (স্পিন) হবে।সেদ্ধ ডিম বেশ জোরে ঘুরবে, কিন্তু কাঁচা ডিম ঘোরানো একটু কঠিন।

এতে কিছুটা বোঝা যাবে সেদ্ধ না কাঁচা। এর পরও নিশ্চিত হওয়ার জন্য প্রথমে ডিমটি জোরে ঘুরিয়ে আঙুল দিয়ে হালকাভাবে চাপ দিতে হবে। ডিমের ঘূর্ণন প্রায় থেমেই যাবে। কিন্তু ডিমটি যদি কাঁচা হয়, তাহলে থেমে যাওয়ার পরও তা একটু একটু করে নড়বে। কারণ, থেমে যাওয়ার পরও কাঁচা ডিমের ভেতরের তরল ঘুরতে থাকবে, যা ডিমটিকে পুরোপুরি থামতে দেবে না। তখন বোঝা যাবে ডিমটি কাঁচা।

আর যদি স্থির, নিশ্চল থাকে তাহলে বুঝতে হবে ওটা সেদ্ধ ডিম।সপ্তাহে কয়টা ডিম খাওয়া ভালো

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর