সম্পাদকীয়
মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে পুরো এক ঘণ্টা! কোনো মেগা সিটি বা মহাসড়কের কথা হচ্ছে না, এটি নেত্রকোনা জেলা শহরের দৈনন্দিন বিষাদময় বাস্তবতা। ১৮৮৭ সালে গঠিত প্রাচীন এই পৌরসভার রাজপথে নাগরিক জীবন এখন যানজটের তোড়ে সম্পূর্ণ স্থবির।
শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী—সব পেশার মানুষকে সামান্য গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা রাজপথে প্রহর গুনতে হচ্ছে, যা কোনো সভ্য নগর ব্যবস্থাপনার লক্ষণ হতে পারে না।নেত্রকোনার এই যানজট কোনো দৈব ঘটনা নয়; বরং অপরিকল্পিত নগরায়ণ ও প্রশাসনিক তদারকির চরম ঘাটতিরই অনিবার্য পরিণতি।
পৌরসভার হিসাবে নিবন্ধিত বাহন পৌনে ছয় হাজার হলেও বাস্তবে সাড়ে সাত হাজারের বেশি ইজিবাইক, মিশুক ও অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরের মাত্র ৯৩ কিলোমিটার সড়কে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।