advertisement
advertisement

দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জয়

খুলনা বন্ধুসভার বন্ধু ফারিহা ঝিলাম।

advertisement

অপ্রত্যাশিত এক প্রাপ্তি, আনন্দের এক মুহূর্ত। দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬–এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত একটি আনন্দের মুহূর্ত। সত্যি বলতে, ভাবিনি যে এ প্রতিযোগিতা থেকে কোনো স্বীকৃতি পেতে পারি।পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত থাকায় প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার বিষয়টি প্রায় ভুলেই গিয়েছিলাম।

পরে সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেখে মনে পড়ে। এরপর অল্প সময়ের মধ্যে সহজে লিখে জমা দিই। লেখাটি নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি, তাই কোনো বিশেষ প্রত্যাশাও ছিল না।১৬ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে ফোনে একটি ই-মেইল নোটিফিকেশন দেখতে পাই। জানতে পারি, আমি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছি।

সত্যিই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়!এবারের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ থেকে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর