সুদানে গত সোমবারের ড্রোন হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে কয়েকটি ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসব হামলায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন।হামলার একটি ঘটনা ঘটে গত রোববার সন্ধ্যায়। সুদানের ওয়েস্ট করদোফান রাজ্যের দুটি এলাকায় ড্রোন হামলায় ১৫০ জন নিহত হন।
সুদানের চলমান সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘সুদান ওয়ার অবজারভেটরি’কে এ তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র।স্টিফেন ডুজারিক, জাতিসংঘের মুখপাত্রসুদানে একের পর এক প্রাণঘাতী ড্রোন হামলায় আমরা উগ্বিগ্ন। এসব হামলায় শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে। জরুরি পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে।২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ওই অঞ্চলে সংঘাত শুরু হয়।হামলার আরেকটি ঘটনা ঘটেছে গত সোমবার।
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ সীমান্ত এলাকা আবেইতে ড্রোন হামলায় ১৫৩ জন নিহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।