advertisement
advertisement

নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন: যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে নিয়ে আবার ইরানে হামলার ছক কষছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন: যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে নিয়ে আবার ইরানে হামলার ছক কষছে

ওয়াশিংটন ডিসিতে এক বৈঠকে নেতানিয়াহু ও ট্রাম্প। ২৮ জুলাই ২০২৬

advertisement

ইসরায়েলের আসন্ন নির্বাচনে আবার প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট এত দিন এ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না বলে জানিয়েছিলেন। তবে গত রোববার আগের অবস্থান থেকে সরে এসে নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী এবং শান্তির জন্য আরও বড় অংশীদার’ বলে উল্লেখ করেন।

একই পোস্টে তিনি বলেন, ইরানকে সামরিক ও আর্থিক-দুই দিক থেকেই ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করে দেওয়া হয়েছে। ইরান দ্রুত নিজেদের অবস্থান না বদলালে শিগগিরই বাকি কাজ শেষ করা হবে।ট্রাম্প আরও বলেন, ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে নেতা নির্বাচন করলে যুক্তরাষ্ট্রকে একাই এ কাজ (ইরানকে দমানো) শেষ করতে হবে। আর তাতে আগ্রহী নন তিনি।ইসরায়েলে ২৭ অক্টোবর নির্বাচন হওয়ার কথা।

দেশটির সংবাদমাধ্যম হারেৎজের সর্বশেষ পূর্বাভাস, ১২০ আসনের পার্লামেন্টে গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর