আরাফাত মিনহাস
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পেলেন প্রথম ফিফটি এবং সঙ্গে ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ার–সেরাও। তাতে ২১ বছর বয়সেই আলোচনায় পাকিস্তানের অলরাউন্ডার আরাফাত মিনহাস। কে এই পাকিস্তানি অলরাউন্ডার?আরাফাত সম্পর্কে আরও জানার আগে গতকাল তিনি কী করেছেন, সেটা জেনে নেওয়া যাক।ইংল্যান্ডের বিপক্ষে কী করেছেনবাঁহাতি এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে রান করেছেন ৫৯।
সেটি এসেছে ৫৮ বলে। মানে উপযুক্ত ওয়ানডে ইনিংস। সেটাও খেলেছেন দলের বিপদের সময়ে। আরাফাত যখন ব্যাটিংয়ে নামেন, তখন পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩৩। কাল ফিফটির পথে আরাফাত মিনহাসসেখান থেকে দলটি যে ৩০২ রান তুলেছে এর পেছনে বড় অবদান এই ইনিংসের। হাসান নেওয়াজের সঙ্গে তাঁর ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ৭৮ রান। সপ্তম উইকেটে ফাহিম আশরাফকে নিয়ে তোলেন ৭২।বল হাতেও পাকিস্তানকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন।
৩০২ রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।