advertisement
advertisement

রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ পেল বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ পেল বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি

রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি

advertisement

রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’ স্থাপত্যকলার আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের সেরা নতুন ভবনের পুরস্কার অর্জন করেছে। বৃহস্পতিবার লন্ডনে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) কারখানাটিকে এই স্বীকৃতি দেয়। চমকপ্রদ নকশার চেয়ে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ায় বিচারকেরা এটিকে ‘শান্ত নম্রতার কাজ’ হিসেবে অভিহিত করেছেন। কারুপণ্য রংপুর লিমিটেডের এই সাততলা কারখানায় কার্পেট ও ঐতিহ্যবাহী শতরঞ্জি তৈরি হয়।

ভবনটির নকশা করেছেন ঢাকার নকশাবিদ আর্কিটেক্টসের প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। শ্রমিকদের কাজের পরিবেশকে নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যময় করতে এতে যুক্ত করা হয়েছে উঠান, বারান্দা, দেয়ালে গাছপালা এবং প্রাকৃতিকভাবে বাতাস ঠান্ডা রাখার জন্য প্রায় ১৫ হাজার বর্গফুটের জলাধার। ছাদে ডে-কেয়ার কেন্দ্র ও চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি মালিক-শ্রমিক সবার জন্য রাখা হয়েছে একই প্রবেশপথ। কারখানাটিতে কাজ করা প্রায় পাঁচ হাজার কর্মীর বড় অংশই নারী।

১৯৯১ সালে শফিকুল আলম সেলিমের হাত ধরে শুরু হওয়া উদ্যোগটি আজ পরিবেশবান্ধব কর্মক্ষেত্রের বড় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এর আগে বাংলাদেশের সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতালও আরআইবিএর এই সম্মাননা পেয়েছিল। ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনার বিপরীতে দাঁড়িয়ে রংপুরের এই কারখানা প্রমাণ করেছে যে স্থাপত্যের মাধ্যমে কর্মীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর