advertisement
advertisement

রঙিন লেহেঙ্গা, আয়নার কাজ আর সোনালি কোমরবন্ধে উৎসবের গ্ল্যামার ছড়ালেন জাহ্নবী কাপুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
রঙিন লেহেঙ্গা, আয়নার কাজ আর সোনালি কোমরবন্ধে উৎসবের গ্ল্যামার ছড়ালেন জাহ্নবী কাপুর

advertisement

উৎসবের সাজে রং, নকশা আর গয়নার জমকালো আয়োজন। সবকিছু একসঙ্গে কীভাবে সামলাতে হয়, তা দেখালেন জাহ্নবী কাপুর।ডিজাইনার অনামিকা খান্নার বহু রঙের লেহেঙ্গা, বেগুনি ওড়না আর সোনালি কোমরবন্ধে জাহ্নবী কাপুরের সাজে মিশেছে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক গ্ল্যামার। পোশাকের সূক্ষ্ম কারুকাজ থেকে চুলের সাজ। প্রতিটি খুঁটিনাটিই যেন আলাদা করে নজর কাড়ে।লেহেঙ্গায় রঙের উৎসবজাহ্নবীর লেহেঙ্গার মূল আকর্ষণ এর রঙিন নকশা ও ঘন কারুকাজ।

লাল, সবুজ, নীল, আইভরি আর মাটির কাছাকাছি রঙের মিশেলে তৈরি পোশাকটিতে রয়েছে নানা ধরনের মোটিফ। ঘেরওয়ালা স্কার্টজুড়ে ছড়িয়ে আছে সূক্ষ্ম সুতোয় এমব্রয়ডারি ও আয়নার কাজ। গুজরাটি উৎসবের পোশাকের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত নকশা লেহেঙ্গাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।নিচের চওড়া পাড়ে রয়েছে আরও ঘন ও রঙিন নকশার স্তর। স্কার্টের ঘেরের সঙ্গে এই কারুকাজ পোশাকটিকে করেছে আরও জাঁকজমকপূর্ণ।

কাপড়ের ওপর সুতো ও আয়নার কাজ আলোয় ঝিলমিল করে, ফলে একেকটি নকশা আলাদা করে চোখে পড়ে।ব্লাউজে গভীর গলা, ওড়নায় বেগুনির ছোঁয়ালেহেঙ্গার সঙ্গে জাহ্নবী পরেছেন ছোট হাতার কারুকাজ করা চোলি বা ব্লাউজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর