advertisement
advertisement

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন, চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
তিন ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন, চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশন মাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ করছেন যাত্রীরা। আজ সকালে চট্টগ্রাম রেলস্টেশনে

advertisement

নির্ধারিত সময়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে না যাওয়ায় চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ট্রেনটির যাত্রীরা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনমাস্টারের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন ৭০ থেকে ৮০ জন যাত্রী। এ ছাড়া বেশ কিছু যাত্রীকে প্ল্যাটফর্মেও বিক্ষোভ করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে।যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে লাগিয়ে দেওয়া হয়। এতে নির্ধারিত সময়ে পাহাড়িকা এক্সপ্রেস না ছাড়ায় কয়েক শ যাত্রী প্ল্যাটফর্মে আটকে পড়েন।

নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় যাত্রীরা একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনমাস্টারের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন।রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিন–সংকটের কারণে পাহাড়িকা এক্সপ্রেস প্রায়ই নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর