advertisement
advertisement

ট্রাম্প প্রশাসন হঠাৎ কেন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়তে চাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
ট্রাম্প প্রশাসন হঠাৎ কেন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গড়তে চাচ্ছে

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

advertisement

মিয়ানমারের সামরিক শাসনকে বিচ্ছিন্ন করে রাখার ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেশটির সাম্প্রতিক যোগাযোগ অন্তত সে রকমই ইঙ্গিতই দিচ্ছে।ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা গত মাসে মিয়ানমারের সামরিক সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে সম্প্রতি দেশটির কয়েকজন ব্যবসায়ীকে বাদ দেওয়ার ঘটনাও ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটনের মিয়ানমার নীতিতে পরিবর্তন এসেছে।২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির দলের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

তার পর থেকে বর্তমান সামরিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল খুবই সীমিত।তবে গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও গবেষণাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মাইকেল ভ্যান্স মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর