গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ১৯ অক্টোবর রাত ৯টায় গুগল মিটে এই আসর অনুষ্ঠিত হয়।শুরুতেই হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের শারদীয় দুর্গাপূজার অষ্টমীর শুভেচ্ছা জানানো হয়। এরপর শুরু হয় পাঠচক্র। ব্যস্ত ক্যাম্পাসের কোলাহল পেরিয়ে গ্রামের শান্ত পরিবেশে ফিরে আসা বন্ধুদের কাছে ‘পথের পাঁচালী’ যেন আরও আপন হয়ে ওঠে।
উপন্যাসের অপু-দুর্গার গ্রামীণ জীবন, প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক, ছোট ছোট আনন্দ আর ভাই-বোনের মধুর বন্ধন—সবকিছুই বন্ধুদের চারপাশের চেনা গ্রামীণ জীবনের সঙ্গে মিলে যায়।পাঠচক্রে উঠে আসে ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার কথা। আধুনিক জীবনে বড় বড় প্রাপ্তির পেছনে ছুটতে গিয়ে আমরা যে সহজ আনন্দগুলো হারিয়ে ফেলছি, অপু-দুর্গার শৈশব যেন সেই কথাই মনে করিয়ে দেয়।
প্রকৃতির সান্নিধ্য, বৃষ্টিতে ভেজা কিংবা ভাইবোনের আনন্দময় মুহূর্তগুলো যে জীবনের অমূল্য সম্পদ, উপন্যাসটি সেই উপলব্ধি জাগিয়ে তোলে।সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘দারিদ্র্যের মধ্যেও ছোট ছোট বিষয়কে ঘিরে সুখী হওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।