advertisement
advertisement

ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও তাঁকে সমর্থন জানাবেন না জেডি ভ্যান্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
ট্রাম্প নেতানিয়াহুর পাশে দাঁড়ালেও তাঁকে সমর্থন জানাবেন না জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নর্থ ক্যারোলাইনায় একটি ওয়্যারহাউসে নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা করতে মঞ্চে উঠছেন। ১৯ অক্টোবর ২০২৬, হেনডারসনভিলের হাইডা

advertisement

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেছেন, তিনি কোনো পক্ষে না গিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দেবেন।গত সোমবার সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এল, যার ঠিক এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন।জেডি ভ্যান্স বলেন, ‘আমি তাঁর বিপক্ষেও সমর্থন দিচ্ছি না, পক্ষেও দিচ্ছি না।

আমি ইসরায়েলি নির্বাচনে জড়াচ্ছি না।’মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর