গাছের ডালে বসে আছে হাঁড়িচাঁচা। কালো মাথা, দারুচিনি-বাদামি পিঠ আর লম্বা ধূসর লেজে পাখিটির রূপ বেশ স্বতন্ত্র
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক। কখনো ফুলের মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে ছোট্ট পাখি, কখনো ডালে বসে চারপাশে নজর রাখছে, আবার কোনোটি ব্যস্ত খাবারের সন্ধানে। রাঙামাটির পাহাড়ি বন, গাছপালা আর ফুলের ফাঁকে হাঁড়িচাঁচা, মৌটুসি, বেনেবউ, বসন্তবাউরি, টুনটুনিসহ নানা প্রজাতির নানা রঙের পাখির দেখা মেলে।
ছবিগুলো রাঙামাটির সাপছড়ি লুম্বিনী ও উলুছড়া কুমড়াটিলা এলাকা থেকে তোলা।গাছের ডালে বসে আছে হাঁড়িচাঁচা। কালো মাথা, দারুচিনি-বাদামি পিঠ আর লম্বা ধূসর লেজে পাখিটির রূপ বেশ স্বতন্ত্র খাবারের খোঁজে বেগুনি মৌটুসি। রোদে এর গলা ও ঘাড়ের ধাতব নীলচে-বেগুনি পালক ঝলমল করে ঘন ঝোপঝাড়ে খাবারের সন্ধান করছে লালগলা ছাতারে।
গলার পাশে কমলা-লালচে ছোপ পাখিটিকে দিয়েছে আলাদা পরিচিতি গাছের ডালে কমলা-বুক মৌটুসি লাল ফুল থেকে মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে মৌটুসি শজনে ফুলের মধু খেতে বসেছে লাল মৌটুসি ডুমুরের ডালে বসে আছে কালো মাথা বেনেবউ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।