শাকের হোসেন
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।অসুস্থ হয়ে শাকের হোসেনের মৃত্যু হয়েছে—এমন ধারণা থেকে তাঁর পরিবারের সদস্যরা দাফন করার উদ্যোগ নেন। তবে মরদহের গোসল করাতে গিয়ে তাঁরা মাথার পেছনে ক্ষত দেখতে পান।
পরে ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। শাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার মৃত কুতুবউদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।রয়েল এক্সপ্রেস পরিবহনের মাগুরা কাউন্টারের ব্যবস্থাপক বিপুল কুমার দাস বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে শাকের হোসেন কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি সাধারণত ভোরে দায়িত্ব পালন করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।