advertisement
advertisement

সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ

advertisement

সরকারি বিভিন্ন দপ্তরে ১৬ থেকে ২০তম গ্রেডের প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের প্রস্তাব ঝুলে গেছে। আউটসোর্সিং নীতিমালা সংশোধনের কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এসব পদে নিয়োগ দিতে পারছে না বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। ফলে চাহিদা থাকা সত্ত্বেও কর্মী নিয়োগ দেওয়া যাচ্ছে না। সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।এত দিন তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে নিয়োগ দেওয়া হতো আউটসোর্সিং বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না। মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সরাসরি লোক নিয়োগ করতে পারবে। এ ছাড়া কোনো মন্ত্রণালয় বা বিভাগ চাইলে অর্থ বিভাগের অনুমোদিত বিশেষায়িত প্রতিষ্ঠান আইআইএফসির মাধ্যমে লোক নিয়োগ দিতে পারবে।প্রশাসনিক ভবনে তালা দিলেন চাকরিহারা আউটসোর্সিং কর্মীরাসমস্যার সূত্রপাত ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ সংশোধনকে কেন্দ্র করে।

অর্থ মন্ত্রণালয় থেকে এ নীতিমালা জারি হয় গত ২১ সেপ্টেম্বর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর