ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) ‘লেভেল ২ ডিপ্লোমা ইন ফুড প্রিপারেশন অ্যান্ড কালিনারি আর্টস’ কোর্সের ২১তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি চলছে। কোর্সটি যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘সিটি অ্যান্ড গিল্ডস’ অনুমোদিত।কালিনারি ও হোটেল ম্যানেজমেন্ট খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম সংগ্রহের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মোট ছয় মাস মেয়াদি এই পেশাদার ডিপ্লোমা কোর্সের ফি ৭০ হাজার টাকা।বিএফসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোর্সে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৬ বছর হতে হবে।
২২ অক্টোবর ২০২৬ থেকে আবেদনকারীরা সরাসরি বিএফসিসি কার্যালয় থেকে কিংবা তাদের দাপ্তরিক ওয়েবসাইট থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদনভর্তির পর প্রার্থীদের জন্য ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।