মাদারীপুরের কালকিনিতে হামলা–সংঘর্ষে নিহত তাইজুল সরদারের স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে হামলার পর দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। হামলার আগে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করা হয়।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত তাইজুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তম আলী সরদারের ছেলে। তিনি সদর উপজেলার আলোচিত মোয়াজ্জেম ও বোরহান হত্যা মামলার আসামি ছিলেন।
মামলার কারণে তিনি কালকিনিতে তাঁর মামার বাড়িতে থাকতেন।গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে আছেন কালকিনির আলীনগর ইউনিয়নের কালীনগর এলাকার মোতালেব চৌকিদারের ছেলে জহির চৌকিদার (৩৫) ও মহাসিন চৌকিদার (৪২) এবং মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে আলামিন সরদার (৩৫)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।