advertisement
advertisement

১৫ বলে ৪২, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
১৫ বলে ৪২, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই বল হাতে রেখে জিতেছে ভারত

advertisement

২২৬ রানের লক্ষ্য। শুরুটা এমন যে মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ভারত। কিন্তু মাঝের ওভারে হঠাৎ ছন্দপতন, একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কা। সেখান থেকে শেষ দিকে নমন ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।ভারতের জয়ে বড় অবদান নমন ধীরের। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ দিকে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর জুটি ভারতকে জয়ের পথে ফেরায়। এর আগে ২২৫ রান তাড়ায় পাওয়ারপ্লের ৬ ওভারেই ৯৪ রান তুলে ফেলে ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে তখন জয়টা সহজই মনে হচ্ছিল।স্যামসন ২৬ বলে ৬৮ রান করে আউট হওয়ার পর ম্যাচের চিত্র বদলে যায়। তিলক বর্মা ও ঈশান কিষানও বেশিক্ষণ টিকতে পারেননি।

নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল মাঝের ওভারগুলোতে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর