advertisement
advertisement

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান

advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর।

এই সময় শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি।১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়।

এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমাচলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর