সুনামগঞ্জের তাহিরপুরের একটি গ্রাম থেকে এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা করার পর আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
আজ মঙ্গলবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক।
তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জিডিতে।গ্রেপ্তার যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।