advertisement
advertisement

সাজেক অবরোধের সময়কার ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে পুরোনো ও বিদেশের ভিডিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
সাজেক অবরোধের সময়কার ঘটনা দাবি করে ছড়ানো হচ্ছে পুরোনো ও বিদেশের ভিডিও

চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভিন্ন দেশের ভিন্ন ভিডিও দৃশ্যকে বাংলাদেশের পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বলে প্রচার করা হচ্ছে

advertisement

‘আসসালামু আলাইকুম, পার্বত্য চট্টগ্রাম যদি বাঁচাতে চান, তাহলে অতি দ্রুত এদের আইনের আওতায় আনা হোক। কারণ, এরা ইউপিডিএফ নামের একটা গোষ্ঠী। বাংলাদেশের কোনো সেনাবাহিনী, প্রশাসনকে পার্বত্য জেলার মধ্যে ঢুকতে দিচ্ছে না, একের পর এক ফায়ার করতেছে। অতএব ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকার পর্যন্ত একটু পৌঁছে দিন।’এমন বক্তব্যসহ ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওর ওপরের অংশে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিও ধারণ করতে দেখা যায়। এরপর সারি করে রাখা অস্ত্রের দৃশ্য দেখানো হয়। নিচের অংশে এক তরুণকে বক্তব্যটি দিতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৪৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। এতে ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, ১৪ হাজারের বেশিবার শেয়ার হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে ‘Rongjali Narzary’ নামের একটি ফেসবুক প্রোফাইলে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিওটির সঙ্গে হুবহু একই ভিডিও পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর