মিরপুর–১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন
রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
এ সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়।মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাত, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।মিরপুর–১ এলাকায় সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনসরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে নির্ধারিত সময়ে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তখনো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।