প্রতীকী ছবি: রয়টার্স
পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। সংস্থাটি বলেছে, যেসব অ্যাপ ও ওয়েবসাইটে পাসকি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে লগইনের জন্য পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি বেছে নেওয়া উচিত। কারণ, সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় প্রচলিত পাসওয়ার্ড যথেষ্ট নিরাপদ নয়।পাসকি হলো পাসওয়ার্ড ছাড়াই বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশের একটি পদ্ধতি।
এটি ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষিত থাকে এবং নিরাপদে পরিচয় যাচাই করে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেয়। নিরাপত্তাবিশেষজ্ঞরা পাসকিকে ‘ডিজিটাল সিল’ হিসেবেও বর্ণনা করেন।পাসকি ব্যবহার করতে আলাদা কোনো পাসওয়ার্ড মনে রাখতে হয় না। স্মার্টফোনের মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি, আঙুলের ছাপ কিংবা পিন নম্বরের মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করলেই সাধারণত অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।
পরিচয় যাচাইয়ের পর সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট নিশ্চিত করে যে সঠিক ব্যবহারকারীই অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছেন।টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.comপাসকির অন্যতম সুবিধা হলো, ফিশিংয়ের মাধ্যমে এটি চুরি করা কঠিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।