advertisement
advertisement

ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না

ব্রাজিলিয়ান ফুটবলে ভিনিসিয়ুসের পর রাফিনিয়া বড় তারকা হয়ে ওঠার পথে

advertisement

একসময় ব্যালন ডি’অরের মঞ্চে ব্রাজিলিয়ানদের ছিল রাজকীয় উপস্থিতি। রোনালদো, রিভালদো, রোনালদিনিও, কাকা। একের পর এক নাম। একেকজন ফুটবলের জাদুকর। তাঁদের পায়ের শিল্পে মুগ্ধ হয়েছে পৃথিবী। বিশ্বসেরার সোনালি বলটাও উঠেছে তাঁদের হাতে। সেই দিন কোথায় হারিয়ে গেল!লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে পরশু রাতের ব্যালন ডি’অর অনুষ্ঠান যেন সেই হারানো দিনের কথাই মনে করিয়ে দিল। মঞ্চে উঠলেন রোনালদো নাজারিও। ছেলেদের ব্যালন ডি’অর ট্রফি তুলে দিতে।

সঞ্চালক ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির সে কী উচ্ছ্বাস! বড় পর্দায় দেখানো হলো রোনালদোর বর্ণাঢ্য অতীত। দৃশ্যটা প্রতীকীও বটে। ব্যালন ডি’অরের মঞ্চে ব্রাজিল এখন বেঁচে আছে অতীতের আলোয়। বর্তমানটা বড় বিবর্ণ।গত এপ্রিলে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও বলেছিলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড় ব্যালন ডি’অর জিততে পারবে না।’কথাটা তখন অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে।

বিশেষ করে গত মাসে ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় যখন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসের নাম দেখা গেল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর