ছবিটি এআই দিয়ে আঁকা
রাত ১১টা। ‘আর একটা রিল দেখেই ঘুমাব’—এই কথা বলে সাবিহা (ছদ্মনাম) ফোন হাতে নিয়েছিলেন। এখন ঘড়িতে রাত ১টা। কীভাবে দুই ঘণ্টা কেটে গেল, তিনি নিজেও জানেন না!এর পেছনে কাজ করছে সুপারিশ ব্যবস্থা বা রেকমেন্ডেশন অ্যালগরিদম, অর্থাৎ ধাপে ধাপে হিসাব কষে সিদ্ধান্ত নেওয়ার এক সেট নিয়ম। আপনি কোন ভিডিওতে থামলেন, কতক্ষণ দেখলেন, কোনটায় লাইক দিলেন, কোনটা শেয়ার করলেন—সবই খেয়াল রাখা হয়।
তারপর অনুমান করে, পরের কোন ভিডিওটা আপনাকে আরও কিছুক্ষণ আটকে রাখতে পারবে, সেভাবেই সেটা পরামর্শ দেয় বা সাজেস্ট করে।২০২৬ সালের এক গবেষণায় তরুণ ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা মানসম্মত কনটেন্ট চান। কিন্তু অ্যালগরিদম গুরুত্ব দেয় কনটেন্ট কতটা সাড়া ফেলছে, সেটাকে। অর্থাৎ আপনি যা সত্যিই চান আর যে কনটেন্টে নিজের অজান্তে আটকে যান—এ দুটো সব সময় এক নয়। আর ‘যন্ত্র’ সেই ফারাকটাই সব সময় বোঝে না।ফলাফল?
আপনার ফিড ধীরে ধীরে একই ধরনের কনটেন্টে ভরে ওঠে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।