advertisement
advertisement

৮৩ বছর বয়সে অবসরে গেলেন ক্যারল, আকাশে কেটেছে ৬৩ বছরের বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
৮৩ বছর বয়সে অবসরে গেলেন ক্যারল, আকাশে কেটেছে ৬৩ বছরের বেশি

ক্যারল ফেয়ারের বয়স এখন ৮৩ বছর

advertisement

৬৩ বছরের বেশি সময় আকাশে যাত্রীসেবা দিয়েছেন ক্যারল ফেয়ার। এখন বয়স ৮৩। এবার অবসরে গেছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় ফ্লাইট অ্যাটেনডেন্ট। ২৬ অক্টোবর (বাংলাদেশে ২৭ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শার্লটগামী একটি ফ্লাইটে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেষ হয় তাঁর দীর্ঘ কর্মজীবন।ক্যারল ফেয়ারের বয়স এখন ৮৩ বছরফেয়ারের শেষ ফ্লাইট ছিল আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৭৩৩।

লন্ডন থেকে নর্থ ক্যারোলাইনার শার্লটগামী বিমানটি ২৬ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে শার্লট বিমানবন্দরে পৌঁছায় (বাংলাদেশ সময় ২৭ অক্টোবর, মঙ্গলবার রাত ২টা ৪০ মিনিট)। তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে ছিল বিশেষ আয়োজনের পরিকল্পনা।অবতরণের পর উড়োজাহাজটিকে পানি ছিটিয়ে অভ্যর্থনা জানানোর আয়োজন ছিল। সাধারণত পাইলটদের শেষ ফ্লাইটে এমন আয়োজন করা হয়।

ফ্লাইট অ্যাটেনডেন্টের ক্ষেত্রে এটি ব্যতিক্রমী সম্মান।শেষ ফ্লাইটের জন্য লন্ডন-শার্লট রুটটি ফেয়ার নিজেই বেছে নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর