advertisement
advertisement

দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

ভারত ও পাকিস্তানের পতাকা

advertisement

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আসন্ন বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০ ও ২১ নভেম্বর নয়াদিল্লিতে এসসিওর ‘সভ্যতাগত সংলাপ’ সম্মেলন বসছে। তাতে যোগদানের জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জম্মু–কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের মে মাসে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়েছিল। সেই থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের শৈত্য নতুনভাবে জমাট বেঁধেছে।

আওরঙ্গজেব খান খিচি ভারতে এলে সেটা হবে প্রথম ব্যতিক্রম। ২০২৩ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিয়েছিলেন। ভারতের সরকারি সূত্র অনুযায়ী, দিল্লিতে এই অনুষ্ঠান হবে ষোড়শ শতকে মোগল সম্রাট হুমায়ুনের তৈরি পুরোনা কেল্লায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসসিওর সব সদস্যদেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে।সরকারি সূত্র অনুযায়ী, এসসিও বহুপক্ষীয় সংগঠন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর