শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি (রহ.)
ইতিহাসের বিভিন্ন সংকটময় মুহূর্তে আল্লাহ মুসলমানদের পথ দেখানোর জন্য এমন কিছু মনীষী প্রেরণ করেন, যাঁরা দূরদর্শিতা ও ইখলাসের সঙ্গে জাতির আসল রোগনির্ণয় করতে পারেন।
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি (রহ.) ছিলেন এমনই এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব।তিনি মাল্টায় চার বছরের বন্দিজীবন থেকে মুক্তি পেয়ে যখন দারুল উলূম দেওবন্দে (দেওবন্দ মাদ্রাসা) এলেন, তখন আলেমদের সমাবেশে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন।আলেমদের সেই ঐতিহাসিক সমাবেশে তিনি মুসলমানদের পুনরুজ্জীবনের জন্য যে অমূল্য দুটি বার্তার ঘোষণা দিয়েছিলেন, তা আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক।যারা তাঁকে চিনতেন, তাঁদের এ কথা অজানা নয় যে তাঁর এই কারাবরণ কোনো সাধারণ রাজনৈতিক নেতার মতো ছিল না।
উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁর সমস্ত আন্দোলন শুধু আল্লাহর সন্তুষ্টি এবং মুসলমানদের সংশোধন ও কল্যাণের লক্ষ্যেই পরিচালিত হয়েছিল।পরবাসে এবং অসহায় অবস্থায় গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তাঁর পবিত্র মুখ থেকে যে কথাটি উচ্চারিত হয়েছিল, তা তাঁর দৃঢ় সংকল্প ও মহান লক্ষ্যের সাক্ষ্য দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।