advertisement
advertisement

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়

রিদওয়ানুল হক

advertisement

রিদওয়ানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলামচব্বিশের গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল সংবিধান।

তখন কেউ কেউ সংবিধান বাতিল বা নতুন করে সেটা লেখার কথাও বলেছিলেন। সেই চিন্তাটা কি উচ্চাভিলাষী ছিল?রিদওয়ানুল হক: হ্যাঁ, বাস্তবতার দিক থেকে অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের একটি সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার চিন্তা উচ্চাভিলাষী ছিল। সংবিধান সংস্কার কমিশনের কেউ কেউ ব্যাপক পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু ১৯৭২ সালে প্রণীত একটি সংবিধান এত বছর পরে এসে সম্পূর্ণ বদলে দেওয়া সহজ নয়; তার প্রয়োজনও নেই।তবে সংস্কার অবশ্যই হতে পারত।

ন্যূনতম কিছু বিষয়ে আমরা এমন একটি ঐকমত্যে পৌঁছাতে পারতাম, যেখানে বড় ধরনের বিরোধ থাকত না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর