advertisement
advertisement

গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্যানে করে বড় ছেলের বাড়ি ফেলেন বৃদ্ধ শামসুল হক মোল্লা। বুধবার দুপুরে

advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বড় ছেলের ঘরে আশ্রয় পেয়েছেন বৃদ্ধ শামসুল হক মোল্লা। আজ বুধবার দুপুরে বড় ছেলে আজিজুল হক মোল্লা নিজ বাড়িতে তাঁর বাবাকে নিয়ে যান। আমৃত্যু বাবার ভরণপোষণের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।শামসুল হক মোল্লার বাড়ি কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে রিয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী।

চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে শারীরিক প্রতিবন্ধী।গতকাল মঙ্গলবার সকালে দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা শামসুল হক মোল্লাকে বাড়ির অদূরে একটি গাছের নিচে রেখে আসেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন ওই বৃদ্ধের দুই ছেলে ও চার মেয়েকে তাঁর কার্যালয়ে ডেকে বাবার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এ সময় সন্তানেরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বিকেল পর্যন্ত সময় চান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর