সড়ক দুর্ঘটনা
রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মাহমুদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।নিহত দুজন হলেন মোটরসাইকেলের আরোহী আরিফুর রহমান ওরফে আরিফ (৪৫) ও ফালু মিয়া (৫০)।বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক ফালু মিয়া। গুরুতর আহত আরিফুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।