যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নরও তিনি।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন একাধিক রাজনীতিবিদ। প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম আদিবাসী নারী গভর্নর, প্রথম মুসলিম সিনেটর থেকে শুরু করে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর, এবারের নির্বাচনে যুক্ত হয়েছে নানা ঐতিহাসিক অর্জন। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের।কেইশা ল্যান্স বটমসযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নরও তিনি।ডেব হাল্যান্ডযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য ডেব এর আগে নিউ মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আবদুল আল–সাইদযুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আবদুল আল–সাইদের বাবা মিসরীয় বংশোদ্ভূত।
অ্যামি অ্যাক্টনওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।