advertisement
advertisement

সড়কের পাশে কাতরাচ্ছিলেন রক্তাক্ত ব্যক্তি, হাতের ইশারায় বাঁচার আকুতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
সড়কের পাশে কাতরাচ্ছিলেন রক্তাক্ত ব্যক্তি, হাতের ইশারায় বাঁচার আকুতি

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

advertisement

চট্টগ্রামের চন্দনাইশে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁকে কেউ হত্যা করেছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন—এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (৩৭)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছিল।স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি সড়কের পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে ছিলেন। তাঁর ডান পা থেকে রক্ত পড়ছিল। সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনের দিকে তিনি হাতে ইশারা করে বাঁচার আকুতি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে এক মোটরসাইকেল আরোহী কয়েকজন পথচারীকে নিয়ে তাঁকে উদ্ধার করেন।ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া ব্যক্তিদের একজন মোহাম্মদ জুনায়েদ।

তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে সড়কের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর